Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চা বাগানে অজ্ঞাত নারীর আগুনে পোড়া লাশ

admin • 26 Dec 2023, 01:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চা বাগানে অজ্ঞাত নারীর আগুনে পোড়া লাশ

হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ বলছে, কেউ হয়তো পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সাকালে কামাইছড়া চা বাগানে এক নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।