Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

চালের দাম কমাতে খাদ্যমন্ত্রীর ৪ দিনের আলটিমেটাম

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চালের দাম কমাতে খাদ্যমন্ত্রীর ৪ দিনের আলটিমেটাম

হঠাৎ করে বাজারে বেড়ে যাওয়া চালের দামে লাগাম টানতে নড়েচড়ে বসেছে খাদ্য মন্ত্রণালয়। দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাধন চন্দ্র মজুমদার চালের দাম কমাতে মজুদদারদের আলটিমেটাম দিয়েছেন।

 

চার দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। দাম না কমলে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি।

 

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে খাদ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর আগে ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে একটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

 

খাদ্য মন্ত্রী বলেন, শপথ নেওয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে। ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। ফুডগ্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেওয়া হবে না। আটটি বিভাগে কাল থেকে একযোগে অভিযান চলবে।

 

চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, নতুন মজুদ আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুদ ও কেনার তথ্য জানাতে হবে। সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

 

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে হবে। নতুন পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে কাজ করব। একদিকে অভিযান অন্যদিকে বিবেক। বাজার স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি। দাম কোনোভাবে বাড়াতে পারবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।