Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে:ভোক্তা ডিজি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে:ভোক্তা ডিজি

বাজারে চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

 

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেড়েছে। অথচ যেই চাল বাড়তি দামে বিক্রি করা হয়েছে সেগুলো আগের চাল। তখন ধানের দাম কম ছিলো। ধানের দাম হয়তো কেজিতে ২ টাকা বেড়েছে, অথচ চালের দাম বাড়ানো হয়েছে ৮-১০ টাকা। গুদামে যেয়ে দেখা যায় বস্তা বস্তা চাল মজুত করা।

 

ভোক্তার ডিজি আরও বলেন, চালের দাম বাড়ার সঙ্গে ব্যবসায়ীরা কি মিলের শ্রমিকের বেতন বাড়িয়েছে? পরিবহন খরচ কি বেড়েছে? বাড়েনি। তাহলে চালের দাম কেন রাতারাতি বাড়াতে হলো। এসময় আইন মেনে ব্যবসা না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

 

আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতা, সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভাটির আয়োজন করে ভোক্তা অধিদফতর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।