Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
ক্যাম্পাস জেলার খবর

চাদাঁবাজির অভিযোগে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চাদাঁবাজির অভিযোগে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পিএসটিইউ ছাত্রলীগ সভাপতি সাগরকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, সম্প্রতি পবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি সাগর এবং তার কয়েকজন অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হল ও শেখ হাসিনা হলের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।