Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাচির হাতে ভাতিজা খুন

admin • 23 Aug 2024, 05:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চাচির হাতে ভাতিজা খুন

কুমিল্লার দাউদকান্দিতে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে চাচির হাতে খুন হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মো. সুমন (৩৬)। তিনি উপজেলার দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে এবং নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চাকরি করতেন।

 

প্রত্যক্ষদর্শী সুমন মিয়া বলেন, গতকাল সন্ধ্যার পর কলাগাছ লাগানোকে কেন্দ্র করে পারুলের সঙ্গে তার ভাতিজা সুমনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি সুমনের অণ্ডকোষে কামড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ সময় এলাকাবাসী পারুল আক্তার, তার স্বামী আলী মিয়া ও ছেলে রাব্বিকে আটক করে। পরে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে যান।

 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক। তিনি বলেন, জায়গা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। মরদেহ ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।