Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাচার ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি, জানা গেল কারণ

admin • 08 Nov 2024, 10:27 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চাচার ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি, জানা গেল কারণ

বরগুনার তালতলীতে প্রতিবেশি চাচা কবির হোসেন ‘বিশেষ অঙ্গ’ কর্তনের অভিযোগ ভাতিজির বিরুদ্ধে।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ভিকটিমকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত কবির হোসেনের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ১৭ বছরের ভাতিজিকে কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিলেন কবির। বৃহস্পতিবার রাতে ভাতিজির বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান কবির। এ সময়  কবিরের ‘বিশেষ অঙ্গ’কেটে দেন ভাতিজি। পরে নিজেকে রক্ষা করতে দৌড়ে বাইরে গেলে কবিরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। 

অভিযুক্ত ভাতিজি জানান, কবির সম্পর্কে চাচা হলেও এর আগে তার বড় দুই বোনকে উত্ত্যক্ত করতো। রাতে তার বাবা-মা পাশেই শুঁটকি শুকানোর কাজে গেলে সেই সুযোগে বাড়িতে আসেন চাচা কবির। এ সময় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালালে পাশে থাকা দা দিয়ে তার ‘বিশেষ অঙ্গ’কেটে দেন।   তবে অভিযোগ অস্বীকার করে আহত কবির বলেন, ওই মেয়েদের বাড়ির পাশে আমার শুঁটকির ব্যবসা আছে। শুঁটকি চুরি হয় বিধায় পাহারা দিচ্ছিলাম। এ সময় দুটি ছেলে দেখে তাদের পিছু নিয়ে ওই বাড়ির কাছে গেলে তারা আমাকে ধরে নিয়ে মারধর করে এবং আমার ‘বিশেষ অঙ্গ’কেটে দেয়। 

বৃহস্পতিবার রাতে তালতলী থানার ওসি মো. কালাম খান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।