Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

admin • 19 Jun 2023, 08:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

 

সোমবার (১৯ জুন) রাতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শেষে এ ঘোষণা দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

 

তিনি জানান, আজ সন্ধ্যায় রাজবাড়ী ও কুষ্টিয়ার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।