Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, পুলিশ কঠোর অবস্থানে: আইজিপি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চাঁদাবাজদের তালিকা হচ্ছে, পুলিশ কঠোর অবস্থানে: আইজিপি

চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা করে ব্যবস্থা নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, “সারা দেশে বিশেষ করে ঢাকায় গোয়েন্দা পুলিশের মাধ্যমে চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে।”

 

বাহারুল আলম বলেন, “ঢাকায় এলাকাভিত্তিক গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দিয়েছি, যাদের রেপুটেশন খারাপ এবং যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে যাদের রেপুটেশন খারাপ তাদের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশন এবং যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

আইজিপি বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার।”

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, “সমাজ ব্যবস্থা দীর্ঘ ১৫ বছরে এত জটিল হয়েছে, এই কয়েক মাসে সবকিছু সমাধান করে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না।তবে আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।