Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন

পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আলাউদ্দিন (৪৮) নামে এক সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

 

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আলাউদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতী গ্রামের মো. আজাহার আলীর ছেলে ও সবজি ব্যবসায়ী।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মো. নাজমুল হক জানান, ভোরে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। সাড়ে ৭টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় (কাঁচামাল) সবজি ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলছিলেন।

 

এসময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসয় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।