Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

চরফ্যাশনে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চরফ্যাশনে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশনে মো. হারুন পালোয়ান (১৮) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত হারুন পালোয়ান উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

 

এ ব্যাপারে চরমাদ্রাজ ইউনিয়নের চেযারম্যান আব্দুল হাই জানান, সকালে খবর পেয়ে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় বেড়িবাঁধ দিয়ে মতিন নামে এক ইটের গাড়িচালক যাচ্ছিলেন। তিনি নিহতকে তার ভাগ্নে বলে জানান।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ১০ দিন আগে নিহত হারুন একটি অটোরিকশা কেনেন। সেটি ছিনিয়ে নিতে তাকে হয়তো কেউ হত্যা করেছে।

 

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।