Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চতৃর্থবারের মতো বিজয়ী হলেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন

admin • 07 Jan 2024, 10:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চতৃর্থবারের মতো বিজয়ী হলেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -২ আসনে চতৃর্থবারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সফল রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো.নূরুল ইসলাম সুজন।

 

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর ভোট গণনা শুরু হয়।

 

পঞ্চগড় -২ আসনের ১৩১টি কেন্দ্রের মধ্যে ভোটগণনা শেষে বিজয়ী হয়েছেন রেলপথ মন্ত্রী সুজন। ১৩২ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫টি। সুজনের নিকটতম প্রার্থী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।