Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত

admin • 10 Jun 2025, 08:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে তিন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন শহরের বাসিন্দা। মঙ্গলবার (১০ জুন) জেলা সিভিল সার্জন প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ও শিশু হাসপাতালে দুজন এবং এপিক হেলথ কেয়ারে এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন মহানগরের বাসিন্দা। অন্যজন মিরসরাই উপজেলার।

 

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, সংক্রমণ ঠেকাতে আবার মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ নানা পরামর্শ দিচ্ছি আমরা। মন্ত্রণালয় থেকেও এ ধরনের পরামর্শ দিতে বলা হয়েছে।

 

জেলা সিভিল সার্জন আরও বলেন, করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যায়, চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। এর আগে শেষ কবে করোনা রোগী শনাক্ত হয়েছিল তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সিভিল সার্জন সূত্র জানায়, চট্টগ্রামে কোভিড শনাক্ত করার কিটের সংকট আছে। সরকারি আরটি-পিসিআর ল্যাবে এখন কিট নেই। শুধু বেসরকারি হাসপাতালগুলোতে শনাক্তের কিট আছে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, আশা করছি কয়েক দিনের মধ্যে কিট এসে যাবে। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত করা এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজও এগিয়ে চলছে।

 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।