Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে ঝুটের গোডাউনে আগুন দিল দুর্বৃত্তরা

admin • 01 Apr 2026, 03:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ঝুটের গোডাউনে আগুন দিল দুর্বৃত্তরা

চট্টগ্রামে একটি ঝুটের গোডাউনে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বাহিরসিগন্যাল এলাকার বেপারিপাড়ায় একটি জুট গোডাউনে ১০-১৫ জনের মুখোশ পরা একটি দল, গুদামের কর্মীদের বের করে দিয়ে আগুন দেয়।

দুপুর ১টার পরে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে নির্বাপণ কাজ শুরু করে। এখনও নির্বাপণ হয়নি। জুটের আগুন। কিছুটা সময় লাগবে।

লিটন নামে স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন, ১৫-২০ জন মুখোশধারী হঠাৎ এসে গোডাউনের ভেতরে থাকা শ্রমিকদের বের করে আগুন লাগিয়ে দেয়। তবে কারা কেন আগুন দিয়েছে এই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, একটি গোডাউনে আগুনের খবর পেয়ে আমাদের টিম গেছে। তারা কাজ করছে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।