Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

চট্টগ্রামে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন,আতঙ্ক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন,আতঙ্ক

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পরপর চার থেকে পাঁচটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।মো. মোহামিনুল ইসলাম কানন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বহদ্দারহাট থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

 

জানা গেছে, আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। একাধিক খুঁটিতে হঠাৎ আগুন দেখা গেছে। স্থানীয়রা এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, ‘বহদ্দারহাট থেকে শুলকবহর যাওয়ার পথে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।