Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে উত্তেজনা, বিএনপি-এনসিপি মুখোমুখি

admin • 29 Jul 2026, 06:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে উত্তেজনা, বিএনপি-এনসিপি মুখোমুখি

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দুই দলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

এর আগে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। কর্মসূচিকে কেন্দ্র করে জামালখান প্রেসক্লাব এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন।

 

একপর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচি পালন করছিলেন।

 

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। এর প্রতিবাদ ও প্রতিরোধ করতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পুলিশ তাদের মাঝে অবস্থান নিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।