চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন ফকিরহাট এলাকার ইকোপার্কে হীরা (৭) নামে এক শিশুকন্যাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হীরা সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের মেয়ে বলে পুলিশ জানিয়েছে। রোববার (১ মার্চ) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। থানা সূত্রে জানা গেছে, ফকিরহাট ইকোপার্কে এক শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে—এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে ইকোপার্কে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করে এবং মৃত ভেবে ফেলে রেখে যায়। হাসপাতালে নেওয়ার পর শিশুটি কষ্টের মধ্যেও নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম হয়। পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এক্সক্লসিভ
চট্টগ্রামে ইকোপার্কে ৭ বছরের শিশুকে হত্যাচেষ্টা
admin
• 01 Mar 2026, 07:53 PM
• পঠিত 2 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





