Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নিপীড়ন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নিপীড়ন

চুয়াডাঙ্গার জীবননগরে চকলেটের লোভ দেখিয়ে সাত বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দোকানি শুকুর আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকুর আলী জীবননগর পৌর শহরের নারায়ণপুরে গ্রামের দক্ষিণপাড়ার আফতাব মন্ডলের ছেলে ও মুদি দোকানি।

 

ভুক্তভোগী শিশুর মায়ের ভাষ্য, গত রোববার আমার বোন দোকানে চকলেট কিনতে যায়। সে সময় আমার মেয়েও দোকানে যায়। দোকানির কাজ থাকায় আমার বোন আমার মেয়েকে বলে তুই দোকান থেকে চকলেট নিয়ে আয়, আমি বাড়ি গেলাম। দোকান ও আশপাশে লোকজন না থাকায় আমার মেয়েকে শুকুর আলী তার দোকানের ভিতরে ডেকে নিয়ে হাতে চকলেট দিয়ে আমার মেয়ের প্যান্ট খুলে তার স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করে।

 

পরে আরও বেশি চকলেট দেবে বলে সে আমার মেয়েকে বিবস্ত্র করে ফেলে। পরে লোকজন আসতে দেখে আমার মেয়ের হাতে আরও চকলেট দিয়ে বলে এগুলো তোর মাকে দিবি। আর এসব কথা কাউকে বলবি না। তাহলে আরও চকলেট দেব।

 

তিনি আরও বলেন, প্রথমে আমার মেয়ে এসব কথা বাড়িতে এসে বলেনি। পরে সন্ধ্যায় দুদিন আগে গোয়ালপাড়ায় ধর্ষণের পর গলা কেটে মেরে ফেলার ঘটনা আলোচনা করার সময় আমার মেয়ে বলে শুকুর এরকম করেছে আমার সঙ্গে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি।

 

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে তাকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।