Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ গ্রেপ্তার

রাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। তিনি উপজেলা গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় একজন দোকানদার ছিলেন।

 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে। 

 

ভিকটিমের বাবা জানায়, দুপুরে মেয়েকে বিস্কুট আনার জন্য দোকানে পাঠাই। মেয়ে আসতে দেরি হয়েছে জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি, পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামা ভেজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, দোকানে গেলে মেয়েকে চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে এক ধরণের তৈল ব্যবহার করে খারাপ কাজ করে।

 

স্থানীয় ইউপি সদস্য খোকন জানান, ঘটনার সত্যতা মিলেছে। আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি আমাদের সঙ্গে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ বিষয়টি দেখেছেন প্রথমত আলামত মিলেছে।  

 

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করে ধর্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।