Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, জেলে গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, জেলে গ্রেপ্তার

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামে ঘটনাটি ঘটে।

এসময় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে মাছ ধরার ডেরায় নিয়ে যায় সুজন দাস। এসময় তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ভুক্তভোগী মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরবর্তীতে এলাকাবাসীকে নিয়ে পরিবারের সদস্যরা জেলেকে আটক করে। এর আগেও সে একই চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।