Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঘুষসহ কাস্টমস কর্মকর্তা আটক

admin • 17 Sep 2025, 07:15 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঘুষসহ কাস্টমস কর্মকর্তা আটক

ঘুষের টাকাসহ চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা রাজীব রায়কে আটক করা হয়েছে। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দদুক)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ। দুদক জানায়, চট্টগ্রাম কাস্টমসে আমদানি করা পণ্য ছাড়াতে ঘুষের অভিযোগ করছেন ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারকেরা।

 

দুদকের একটি দল কাস্টমসে গিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাজীব রায়ের কাছে ৩০ হাজার টাকা পান। তবে এ টাকার কোনো উৎস তিনি জানাতে পারেননি।

 

এ ব্যাপারে কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে কাস্টমসের পদক্ষেপ সম্পর্কে জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।