Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

admin • 10 Jun 2024, 10:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে রক্তাক্ত করেছে স্ত্রী। সোমবার (১০ জুন) ভোরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই এলাকার আবুল ফজলের ছেলে জয়নাল আবেদীন (৩০) গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিলেন। এই সুযোগে স্ত্রী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোছড়ি এলাকার আবুল কালামের কন্যা রেশমা আক্তার (২৩) স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। পরে জয়নাল আবেদীনের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে জয়নাল আবেদীন চিকিৎসাধীন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে চলছিল কয়েকদিন ধরে। এর জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন স্ত্রী। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ওই নারীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।