Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

ঘাস চুরির অপবাদে হামলা ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ঘাস চুরির অপবাদে হামলা ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগ
কুষ্টিয়ার খোকসায় জমি থেকে ঘাস চুরি করার অপবাদ দিয়ে হামলা ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার সকালে খোকসার পাতেলডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা মেয়ে ও নাতনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন খোকসা পাতেলডাঙ্গী গ্রামের জাহিদ বিশ্বাসের স্ত্রী মেয়ে ও নাতনি।
ভুক্তভোগী জাহিদ বিশ্বাস জানান, পাতেলডাঙ্গী গ্রামের হাসানের স্ত্রী তাসনিম ও তার বোন বুশরা শনিবার সকালে ঘাস চোর অপবাদ দিয়ে তার বাড়িতে এসে তার উপর চড়াও হয় এবং বাকবিতন্ডার এক পর্যায়ে তার দুবোন চলে যায়।
পরবর্তিতে তিনি মাঠে গেলে মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে আতিক, সিরাজুল, হাসান ও মামুন সহ প্রায় ১৫/২০ জন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট এবং তার স্ত্রী মেয়ে ও নাতনিকে পিটিয়ে আহত করে।
হামলা চালানোর সময় ঘরের মধ্যে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানি করে বলে জানান। বর্তমানে তার স্ত্রী মেয়ে ও নাতনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে খোকসা থানায় এজাহার জমা দিয়েছেন বলে জানান।
হামলাকারী মামুনের স্ত্রী তাসনীম জানান, প্রতিনিয়ত তাদের জমি থেকে ঘাস কেটে নেওয়া হয়। শনিবার ঘাস কাটার সময় জাহিদ বিশ্বাসকে তারা দেখতে পান। জাহিদ বিশ্বাসের বাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।