এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানাতে যেতে হবে না, ঘরে বসেই যে কোন স্থান বা যে কোন সময়ে অ্যাপসের মাধ্যমে সকল প্রকার জিডি করতে পারবেন চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানার নাগরিকরা।
ব্যবহারকারীদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি) অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর যেকোনো ধরনের জিডি যেমন হুমকি, নিখোঁজ, চুরি, উত্যক্তকরণ ইত্যাদি করা যাবে সহজেই।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জেলার নাগরিকদের উদ্দেশ্য বলেন, মিথ্যা, ভিত্তিহীন, অসম্পূর্ণ তথ্য সম্বলিত জিডির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। এক্ষেত্রে প্রকৃত সত্য ঘটনা ও তথ্য সমৃদ্ধ সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে জিডি করার অনুরোধ জানান। এই অনলাইন জিডি কার্যক্রম জনগণের জন্য পুলিশি সেবা ডিজিটাল ও অধিকতর স্বচ্ছ করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যপস) কনক কুমার দাস, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি প্রমুখ।





