Tuesday, 27 October 2026
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
এক্সক্লসিভ

ঘরে ফিরেই মসজিদ পরিষ্কার করছেন ফিলিস্তিনিরা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ঘরে ফিরেই মসজিদ পরিষ্কার করছেন ফিলিস্তিনিরা

দুই বছরের বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয়েছে গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের ‘মসজিদে শুহাদা’। ইসরায়েলি আগ্রাসনের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকা এই মসজিদ ঘিরে আবারও প্রাণ ফিরে পাচ্ছে স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক জীবন।

 

ইসরায়েলি হামলায় দুই বছর ধরে বন্ধ ছিল শুহাদা মসজিদ। এখন স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে মসজিদ পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু করেছেন। মসজিদটিকে নামাজের উপযোগী কর তুলতে তারা মসজিদের দরজা, জানালা ঠিক করছেন, ধুলাবালি পরিষ্কার করছেন।

 

মসজিদটি পুনর্গঠনের মাধ্যমে গাজার মানুষ অদম্য মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেও তারা প্রমাণ করছেন, ইবাদত ও ঐক্যের স্থানগুলোকে পুনরুজ্জীবিত করার শক্তি তাদের মধ্যে আছে।

 

শুহাদা মসজিদ গাজার নুসাইরাত শিবিরের সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রের অংশ। গাজার মানুষজন এখানে নামাজের জন্য একত্রিত হন, পরস্পরের খোঁজ নেন, দোয়া ও কোরআন তেলাওয়াতের আসর বসে এখানে।

 

দীর্ঘ দুই বছরের যুদ্ধে মসজিদটি বন্ধ থাকায় নুসাইরাত শিবিরের মানুষ নামাজ ও আধ্যাত্মিক আশ্রয়ের স্থানও হারিয়েছিল। এখন পুনরায় মসজিদ খোলার প্রস্তুতিতে তারা ফিরছে সেই পরিচিত আবহে, ফিরছে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উষ্ণতায়।

  স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মসজিদ পরিষ্কার ও পুনর্গঠনে কাজ করছেন। কোনো সরকারি সহায়তা ছাড়াই তারা নিজেরা মিলেই গড়ে তুলছেন যুদ্ধবিধ্বস্ত এই মসজিদ।   এই উদ্যোগ্যের মাধ্যমে মসজিদের পাশাপাশি পুরো সমাজের পুনর্জাগরণের সূচনা হয়ে উঠবে বলে আশা করেন গাজার মানুষ। সূত্র : আল জাজিরা, আখবারুল কুদস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।