Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

গ্রিনল্যান্ড পার্কে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২০

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গ্রিনল্যান্ড পার্কে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২০

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রিনল্যান্ড পার্কে বেড়াতে আসা শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন বলেন, আমরা দুই বাসে করে ৯৫ জন শিক্ষক-শিক্ষার্থী চুনারুঘাটের গ্রিনল্যান্ড পার্কে বেড়াতে আসি। পার্কে যাওয়ার সময় রাস্তায় স্থানীয় এক ইজিবাইক চালকের সাথে বাসচালকের কথা কাটাকাটি হয়।

 

পরে ইজিবাইক চালক স্থানীয় লোকজন নিয়ে পার্কে ঢুকে আমাদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ আহত হয়েছেন। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে সিলেটে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আজ গ্রিনল্যান্ড পার্কে বেড়াতে আসেন। রাস্তা ছোট হওয়ার কারণে একইজিবাইক চালকের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করে।

 

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পার্কের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় পিকনিকের বাস ও ইজিবাইক একসাথে যেতে পারছিল না। একপর্যায়ে বাসের শিক্ষার্থীদের সাথে ইজিবাইক চালকের বাগবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে হামলা চালায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।