Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে উৎপাদন বন্ধ করে দেয়।

যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ খান দ্যা মিরর অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুঠোফোনে তিনি জানান, গ্যাসের চাপ স্বাভাবিক থাকলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অন্য একটি প্রজেক্টের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। তাই সার উৎপাদন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কবে নাগাদ সার উৎপাদন আবারো উৎপাদন শুরু হবে সেই বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিক টন হলেও ১২০০ থেকে ১৩৫০ মেট্রিক টন সার উৎপাদন করে থাকে প্রতিষ্ঠানটি।

এর আগে গ্যাস সংকটের কারণে গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে টানা ৭২ দিন বন্ধ থাকার পর সেই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে তিতাস। এরপর ২ নভেম্বর আবারো উৎপাদনে যায় যমুনা সারকারখানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।