Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক

মানিকগঞ্জে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে উড়ানোর জন্য বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কবির হোসেন (২৩) নামের অপর এক বেলুন বিক্রেতা। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানির জায়গায় এ ঘটনা ঘটে।

 

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

   

নিহত আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

 

সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণ শুনানিস্থলে ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসে উড়িয়ে দেয়ার জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন।

 

বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মানিকগঞ্জ সদর থানা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ার ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ভোর চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় বেলুন বিক্রেতা আনোয়ার বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।