Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নাজমা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ওই গৃহবধূ ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেন।

নাজমা বেগম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী এবং ৩ সন্তানের জননী ছিলেন।

আব্দুল মান্নান জানান, বেশ কয়েকমাস ধরে নাজমা বেগম নানান রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, নাজমা বেগমের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে চাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।