Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
জেলার খবর

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৫

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাশিয়ানি উপজেলার মাঝিঘাটিতে এ দুর্ঘটনা ঘটে।

 

ভাঙা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল বাকি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে ৫জন নিহত হন এবং আহত হন ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

এদিকে শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন। 

 

নিহতরা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।

 

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসে আটকে থাকা চালক আনোয়ারকে উদ্ধার করা হয়। পরে তাকেসহ আহতদের হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।