Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই গাড়িতে আগুন লেগে যায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ উল্লাহ (৩৮)। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন। অন্যদিকে আহতরা হলেন– প্রাইভেটকারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি বাসের নিচে ঢুকে যায়। প্রথমে প্রাইভেট কারে আগুন লাগে, সেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। এতে দুইটি গাড়িতে আগুন ধরে যায়। তবে বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

 

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন এবং প্রাইভেটকারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬) আহত হন। আহতদেরকে কাশিয়ানী উপজেরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী হাইওয়ে থানা–পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।