Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

গুলিস্তানে আল-আরাফা ইসলামী ব্যাংকে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গুলিস্তানে আল-আরাফা ইসলামী ব্যাংকে আগুন

রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে চারতলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

 

 ফায়ার সার্ভিসের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, চারতলা ভবনের দ্বিতীয় তলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের শাখায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরও জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ১২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।

 

এই ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।