Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্যাম্পাস সারা দেশ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ইবিতে আসন শূন্য ৭২ শতাংশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গুচ্ছ ভর্তি পরীক্ষা: ইবিতে আসন শূন্য ৭২ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছ পদ্ধতির আওতাধীন তিনটি ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) একত্রিশটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ১ম মেরিটের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৫৫৩ জন শিক্ষার্থী। যা মোট আসনের প্রায় ২৮ শতাংশ।

 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ইবিতে মোট আসন রয়েছে একহাজার নয়শত নব্বইটি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৫৫৩ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১৪৩৭টি আসন ফাঁকা রয়েছে।

 

ওই সূত্র আরও জানায়, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ২২৬ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি হয়েছেন ১৪২ জন। এই তিন ইউনিটে ফাঁকা আসনের সংখ্যা যথাক্রমে ৩২৪, ৮০৫ এবং ৩০৮।

 

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।