Sunday, 25 October 2026
শিরোনাম
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
ক্যাম্পাস

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জাবি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জাবি

দেশের তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

 

জবির একাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তা চূড়ান্ত হবে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায়।

 

এ সিন্ডিকেট সভা কবে নাগাদ হবে তা নির্ধারিত তারিখ জানানো হয়নি। বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

একাডেমি কাউন্সিলের ৬৮ জন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ জন সদস্য। এদের মধ্যে গুচ্ছের বিপক্ষে ৩৫ জন, ২ জন পক্ষে এবং বাকি ১৩ জন সদস্য গুচ্ছে থাকা না থাকার বিষয়ে কোনো মতামত দেননি।

 

একাডেমিক কাউন্সিলিলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, জবির শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। উপাচার্য বরাবর লিখিত দাবিও জানিয়েছিলেন তারা।

 

এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম বলেন, আজকের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে গুচ্ছে থাকছে না জবি। উপাচার্য চেয়েছেন বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।

 

এ বিষয়ে জবির উপাচার্য অধ্যাপক ডক্টর ইমদাদুল হক বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যরা সভায় তাদের বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে গুচ্ছে থাকা না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।