Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে স্কুলবাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

admin • 14 Feb 2024, 03:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে স্কুলবাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও দক্ষিণপাড়া এলাকায় স্কুলবাসের ধাক্কায় মো. মোস্তাকিম (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ৪১নং ওয়ার্ড বসুগাঁও দক্ষিণপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোস্তাকিম গাজীপুর জেলার কালিগঞ্জ বক্তারপুর গ্রামের মো. মাসুমের ছেলে।বর্তমানে তারা বসুগাঁও দক্ষিণপাড়া মেহেদির বাড়ির ভাড়াটিয়া।

 

স্থানীয়রা জানায়, শিশু মোস্তাকিম মঙ্গলবার নিজ বাড়ির সামনে রাস্তায় তার চাচার সঙ্গে দাঁড়িয়েছিল। এ সময় জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির (স্কুলবাস) হাইয়েচ গাড়ি এসে তাকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে করমতলা হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, ভিকটিমের পরিবার মামলা করতে চাইলে নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।