Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

গাজীপুরে সিএনজি অটোরিকশায় আগুন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গাজীপুরে সিএনজি অটোরিকশায় আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির অবরোধে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে সিএনজি চালকসহ যাত্রীরা আহত হয়েছেন।

 

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার পর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

   

সিএনজি অটোরিকশার চালক আব্দুল ছালাম জানান, উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে জৈনাবাজার এলাকার দিকে যাচ্ছিলেন তিনি।

   

এসময় তিনি উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে যাওয়া মাত্রই কয়েকজন যুবক চলন্ত সিএনজির সামনে এসে দাঁড়ায় এবং সিএনজিকে উদ্দেশ্যে করে ইট ছুড়তে থাকে। পরে সিএনজি থামানো মাত্রই গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় পিকেটারদের ইটের আঘাতে তিনিসহ যাত্রীরা আহত হলেও আগুন ধরানোর আগেই যাত্রীরা নেমে যান।

 

মাওনা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর (ট্রাফিক) আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়, অভিযুক্তদের খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।