Wednesday, 30 September 2026
শিরোনাম
সারা দেশ

গাজীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 35 বার
শেয়ার করুন:
গাজীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি সংগৃহিত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় একটি বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর জরুন এলাকায় মৃত বাবুল মিয়ার টিনসেড বাসার বারান্দা রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত হাসিনা আক্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি খালা-খালুর সাথে প্রায় ৪ বছর আগে জরুন এলাকায় মৃত বাবুল মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় কারখানায় কাজে যাননি হাসিনা। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরের জানালা ভেঙে ভেতরে সিলিংয়ের আড়ার সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।