Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

গাছে ঝুলছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গাছে ঝুলছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

ভোলায় বাগানের গাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলায় এঘটনা ঘটে।

 

জানা যায়, মৃত যুবকের নাম আরিফ গাজী। তিনি উপজেলার কুতবা ইউনিয়নের মানিকারহাট এলাকার গাজী বাড়ীর ছিদ্দিক গাজীর ছেলে। আরিফ ঢাকার একটি লাইটিং হাউজে কাজ করতেন।

আরিফের মা হোসনেয়ারা বেগম জানান, গতকাল সোমবার আরিফ ঢাকা থেকে বাড়ি আসে। রাতে সে বাসা থেকে বের হয় কিন্তু ফিরে আসে না। আজ মঙ্গলবার সকালে তাকে বাড়ির পাশের বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার হাত- পা বাঁধা ছিলো। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে যুবকের মা এটিকে একটি হত্যাকাণ্ড অভিহিত করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।