Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
গাইবান্ধার পৌরপার্কে শুরু হলো 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' নির্মাণের কাজ। বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।   পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে শহীদদের স্মরণে স্থাপন করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। উদ্‌বোধনী আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।   জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি গাইবান্ধার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।”   নির্মাণকাজ বাস্তবায়ন করছে গাইবান্ধা গণপূর্ত বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।