Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গলায় কলা আটকে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মুত্তালিব নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মুত্তালিব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।

চিকিৎসার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রী মো. মামুন নামে একজন জানায়, খেলার ফাঁকে শিশু মুত্তালিবের বোন মরিয়ম (৮) একটি কলা খেতে দেয়।

একপর্যায়ে কলার টুকরো গলায় আটকে যায় তার। এ সময় শ্বাসকষ্ট দেখে দিলে তার মা ও বোনেরা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরো কলা বের করা হয়েছিল। কলা গলায় আটকে গিয়ে সম্ভবত শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।