Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ডিজেল উপহার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ডিজেল উপহার

উপহার হিসেবে সাধারণত সোনা-দানা, আসবাবপত্র বা শৌখিন সামগ্রীর চল থাকলেও পটুয়াখালীর এক বিয়েবাড়িতে দেখা গেল ভিন্ন চিত্র। নতুন জামাইয়ের হাতে তুলে দেওয়া হলো বোতলভর্তি ‘ডিজেল’।

মঙ্গলবার (২৪ মার্চ) দুমকি উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়েতে এমন ব্যতিক্রমী উপহার দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা কৃষিবিদ ফাহিমের সঙ্গে আঙ্গারিয়া ইউনিয়নের শারমিন স্বর্ণার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তৈলের তীব্র সংকট মোকাবিলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন’। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়, যা নিয়ে এখন জেলাজুড়ে বইছে আলোচনার ঝড়।

বিয়েতে কেন এমন অদ্ভুত উপহার—এমন প্রশ্নে আয়োজকরা জানান, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে বর্তমানে ডিজেলের তীব্র সংকট চলছে। পটুয়াখালী ও দুমকি উপজেলার ৭টি ফিলিং স্টেশন ঘুরেও মোটরসাইকেলের জন্য তেল পাননি নেতাকর্মীরা। শেষে খুচরা দোকান থেকে চড়া দামে ডিজেল সংগ্রহ করতে হয়েছে। জনদুর্ভোগের এই বাস্তব চিত্র তুলে ধরতেই তারা বিয়ের মঞ্চকে বেছে নিয়েছেন।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, “আমরা এই উদ্যোগের মাধ্যমে বর্তমান সময়ের কঠিন বাস্তবতা তুলে ধরতে চেয়েছি। আজ দেশের সর্বত্র তেলের সংকট সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। প্রতীকীভাবে এই ডিজেল উপহার দেওয়ার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।