Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রউফ

admin • 22 Jan 2024, 12:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রউফ

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ঈদগাহ থেকে মহিষগাড়ী বিল পর্যন্ত বারো শ’ পঞ্চাশ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

২১ জানুয়ারি রোববার দুপুরে ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা সহকারী প্রকৌশলী ইমরান হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত, ওসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম ডাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান বাবলুসহ অনেকই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।