Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

admin • 14 Dec 2023, 07:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হলদার, প্রাণি সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ, বীর মুক্তিযোদ্ধাগণসহ অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।