Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

admin • 25 Dec 2023, 09:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খোকসায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

খোকসায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুরে খোকসায় চাঁদ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং খুলনা পাবলিক কলেজ পরিবারের সহযোগিতায় অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সমাজ সেবা অফিসার হাসানুজ্জামান ,চাঁদ মানব উন্নয়ন সংস্থার সভাপতি মুহাঃ কামরুজ্জামান , সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সমাজসেবক মুন্সি রইচ উদ্দিন ও মোঃ শিহাব উদ্দিন প্রমুখ।

 

চাঁদ মানব উন্নয়ন সংস্থা খোকসাতে দীর্ঘদিন বৃক্ষরোপণ কর্মসূচি, কম্পিউটার প্রশিক্ষণ, অসহায়দের মধ্যে আর্থিক অনুদান এবং জ্ঞান আরোহণের জন্য একটি লাইব্রেরী সহ জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।