Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

খোকসায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-লুটপাট

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
খোকসায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-লুটপাট

কুষ্টিয়ার খোকসায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছেন নৌকার সমর্থক ইউপি সদস্যসহ চারজন। বুধবার রাত ৮টার দিকে খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়নের মহিশাবাতান গ্রামে ট্রাকের সমর্থকরা ইউপি সদস্যসহ চার বাড়িতে হামলা ও লুটপাট করেছে বলে জানা গেছে।

 

ভুক্তভোগী জয়ন্তীহাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাত ৮টার দিকে একই এলাকার মিজানের বাড়িতে হামলা হয়েছে উল্লেখ করে মাইকে এলাকার লোকজন ডেকে জড়ো করে আরিফুল ইসলাম নয়ন।

 

পরে নয়নের নেতৃত্বে মিজানসহ প্রায় ১ থেকে দেড়শ লোক তার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও গোয়ালে রাখা গরুসহ সব কিছু লুটপাট করে নিয়ে যায়।

 

তিনি আরও জানান, তার বাড়িতে ভাঙচুর করার পর মহিশাবাতান ও রাধানগর গ্রামের আরও তিন বাড়িতে একই ঘটনা ঘটায় ট্রাকের সমর্থকরা। নৌকার নির্বাচন করার অপরাধে ট্রাকের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি তার।

 

খোকসা থানার ওসি আননূর জায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে রাতেই খোকসা থানায় মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।