Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খেলা নিয়ে তর্ক, বাড্ডায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

admin • 16 Dec 2023, 09:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খেলা নিয়ে তর্ক, বাড্ডায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

রাজধানীর বাড্ডায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে বাড্ডার ময়নারবাগ জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

 

নিহত সালমান খান ফেরদৌস (১৭) ওই এলাকার বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। একই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

নিহতের বড়ভাই মেহেদী হাসান দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে জানান, বিকালে বাসার অদূরে ঘুরতে বের হয়েছিল সালমান। পথে কেউ তাকে মাথার পেছন থেকে আঘাত করলে গুরুতর আহত হয় সে।

 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালমান ঢাকা নবাবগঞ্জ উপজেলার বলমন্তর চর গ্রামের ফল বিক্রেতা শাহ-আলমের ছেলে। বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতো সে। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

 

নিহতের বাবা শাহআলম বলেন, বাসার অদূরে খেলাধুলা নিয়ে তর্কের সময় রাসেল নামে এক কিশোর সালমানের মাথার পেছনে আঘাত করে। হাসপাতালের নেওয়ার পর সে মারা যায়।

 

এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে পুলিশ আটক করেছে বলেও তিনি জানান।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।