Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খেলার ছলে ঢিল ছোড়া, ভিমরুলের কামড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

admin • 14 Sep 2025, 06:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খেলার ছলে ঢিল ছোড়া, ভিমরুলের কামড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 

সে উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে এবং আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

 

রোববার বিকেলে উপজেলার আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমিয়া সুলতানা রিক্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে মরিয়ম খাতুন বাড়ির অদূরে ইছামতী নদীর তীরে জঙ্গলের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে শিশুরা।

 

তখন ভিমরুল উড়ে এসে মরিয়মের সারা শরীরে কামড়ায়। ভিমরুলের কামড়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন মরিয়ম খাতুনের মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।