Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

খেলাধুলা করতে গিয়ে গলায় ছাই আটকে প্রাণ গেল শিশুর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খেলাধুলা করতে গিয়ে গলায় ছাই আটকে প্রাণ গেল শিশুর

পটুয়াখালীর বাউফল উপজেলায় গলায় ছাই আটকে মো. সোলাইমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, গত সপ্তাহে শিশু সোলাইমান মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে যায়। আজ দুপুরে সে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুটি মাটির চুলা থেকে ছাই নিয়ে গিলে ফেলে। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, শিশুটির শ্বাসনালীতে ছাই আটকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।