Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা

admin • 23 Feb 2026, 03:40 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

অভিযান চলাকালে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীর দোকানে খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারের বিভিন্ন দোকানেও তদারকি করা হয়। শাকসবজি, মাছ ও মাংসের দোকানে মূল্যতালিকা ও পণ্যের অবস্থা পরীক্ষা করেন কর্মকর্তারা।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রমজান মাসে নিত্যপণ্য, ফলমূল, তরিতরকারি ও মাছ-মাংসের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অনিয়ম পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।