Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘খেজুরের দাম’ নিয়ে বাগবিতণ্ডা, ক্রেতাকে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

admin • 08 Mar 2026, 04:14 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘খেজুরের দাম’ নিয়ে বাগবিতণ্ডা, ক্রেতাকে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজারে অবস্থিত স্টার কাবাব রেস্তোরাঁয় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে রেস্তোরাঁটির কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন।

জানা গেছে, ইফতার করতে কয়েকজন ক্রেতা স্টার কাবাবে গেলে ইফতারের খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন স্টাফ ক্রেতাদের ওপর হামলা চালান।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন জটলা করে আছেন। এ সময় কয়েকজন স্টাফ ক্রেতাদের ধাক্কাধাক্কি করেন। পরে একজন স্টাফ একটি চেয়ার হাতে নিয়ে ক্রেতার দিকে তেড়ে যান। অন্য এক স্টাফ তার হাতে থাকা বোতল দিয়ে ক্রেতাকে আঘাত করেন।

এ সময় কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি থামানোর চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক পুলিশ সদস্যের উপস্থিতিও দেখা গেছে।

সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেছেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন আহত হয় হয়েছেন। এক পক্ষ অর্থাৎ ক্রেতারা যারা মারধরের শিকার হয়েছেন। তারা থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।