Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

খুলনায় যুবদল নেতার স্ত্রী গ্রেফতার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খুলনায় যুবদল নেতার স্ত্রী গ্রেফতার

নাশকতা মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বিষয়টি জানিয়েছেন।

ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক, খুলনা অনলাইন সেলারস গ্রুপের সভাপতি। নগরীতে ফ্যাশন জোন লিন্ডা নামে তার দুটি শোরুম রয়েছে। বিভিন্ন উৎসবে নগরীতে মেলা আয়োজন, একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা এবং ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের লাইভ করায় তিনি ব্যাপক পরিচিত।

ওসি মো. কামাল হোসেন খান জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে খুলনা থানায় নাশকতার একটি মামলা হয়। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এক বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী লিন্ডাকে মঙ্গলবার বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ কথিত নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছে। বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।